শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ভূঞাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১৭:৫৩

শেয়ার

ভূঞাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭জুন) সকাল ৯টায় উপজেলার কোনাবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার নায়েবে আমির আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ও টাঙ্গাইল-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির, জেলা কর্ম পরিষদের সদস্য ড. আতাউর রহমান ও মাওলানা আব্দুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলাম বাবুল।

কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, কোনাবাড়ী ওয়ার্ড জামায়াতের আমির ড. ইদ্রিস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে কর্মীদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে জনমানুষের কাছে ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত প্রার্থী দেওয়া হবে জামায়াতের।



banner close
banner close