শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

হাতীবান্ধায় ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১৭:৪১

আপডেট: ২৭ জুন, ২০২৫ ১৭:৪২

শেয়ার

হাতীবান্ধায় ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যু
ছবি: বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আবু সামা নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু সামা ওই এলাকার মৃত জসিম উদ্দিন শেখের ছেলে। অভিযুক্ত ভাতিজার নাম হাশেম। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আবু সামা তার নিজ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করতে গেলে ভাতিজা হাশেমের জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করলেও শুক্রবার পূর্ব নির্ধারিত আলোচনার সময় আবু সামা ও তার ছেলে হাশেমের বাড়িতে গেলে হাশেম ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

এই হামলায় গুরুতর আহত আবু সামাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।



banner close
banner close