শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

নড়িয়ায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ৫ জনের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১৭:৩২

আপডেট: ২৭ জুন, ২০২৫ ১৭:৩৩

শেয়ার

নড়িয়ায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ৫ জনের কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে রাতের আঁধারে বালু উত্তোলনের সময় ৫ ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। শুক্রবার বিকালে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন-মো. হাসান, মো. হোসেন, মো. রাজিব, মিজানুর রহমান ও সাইদুর। এরা প্রত্যেকেই বালুশ্রমিক।

নড়িয়া উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় চরআত্রা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিদের ১০ লাখ টাকা জরিমানা করা হয় অনাদায়ে তাদেরকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার সকালে কারাগারে প্রেরণ করা হয়।

এ ব্যাপানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানকালে ৫ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিদের ১০ লাখ টাকা জরিমানা করা হয় অনাদায়ে তাদেরকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।আমাদের অভিযান অব্যহত থাকবে।



banner close
banner close