শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ, সন্ত্রাসী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১৭:১৯

আপডেট: ২৭ জুন, ২০২৫ ১৭:২৪

শেয়ার

বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ, সন্ত্রাসী গ্রেফতার
ছবি: বাংলা এডিশন

গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার যৌথ অভিযানে ০৪টি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র এবং ১টি মাইক্রোবাসসহ ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার হয়েছে । এর মধ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নর ৬জন, হরিনাকুন্ডু উপজেলার ৪জন ও ঝিনাইদহ সদরের ১জন।

বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ জানান, বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম টিম, মোল্লাহাট থানা পুলিশ ও জেলা বিশেষ শাখা মোল্লাহাট জোনের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন বিকেলে মোল্লাহাট থানাধীন ঢাকা টু খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর ঝিনাইদহ জেলার মহেশপুর থানা হইতে আসা একটি হায়েজ মাইক্রোবাস থামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে মাইক্রোবাসে আগত ব্যক্তিদের তল্লাশী করে ৪টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১টি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও ০১টি দা উদ্ধারপূর্বক মাইক্রোবাসে থাকা ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে।

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ৬ জন হল কসাইডাঙ্গা গ্রামের মৃত কদম আলীর ছেলে কাউসার আলী আব্দুল মুমিনের ছেলে আতাউর রহমান ধান্য হরিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আবুল হোসেন ও মৃত নুরুল ইসলামের ছেলে ইমদাদুল হক এবং নুরুল আলমের ছেলে মাসুম পারভেজ, গয়েশপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জনি মিয়া ।

আটককৃত ১১ জনের মধ্যে ৪ জনের বাড়ি হরিনাকুন্ডু উপজেলায়, তারা হলো বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান সাবেক বিন্নি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ খোকন বিশ্বাস ও আনিসুর রহমান শাহের ছেলে সেলিম শাহ সাড়াবাড়িয়া গ্রামের আবুল বাশার মন্ডল এর ছেলে খোকন মন্ডল ১জন হল ঝিনাইদহ সদর উপজেলার পৌরসভা ধীন হামদহের অধীর চন্দ্র দাসের ছেলে প্রশ্ন প্রসেনজিৎ চন্দ্র দাস।

আসামীরা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা নিয়ে বিদেশী অস্ত্রশস্ত্র সহ মাইক্রোবাসযোগে ঝিনাইদহ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিল মর্মে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।



banner close
banner close