শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১৪:০৪

আপডেট: ২৭ জুন, ২০২৫ ১৪:০৮

শেয়ার

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে । শুক্রবার ভোরে এ দূর্ঘটনা ঘটে। সে পৌর এলাকার কাশীপুর গ্রামের মোক্তার হোসন এর ছেলে ।

স্থানীয়রা জানায়, 'নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানুষিক রোগে ভুগছিল। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানুষিক হাসপাতালেও বেশকিছুদিন ভর্তি ছিল। সম্প্রতি সে বাড়িতে এসেছিল। সকালে একটি মালবাহি ট্রেনের পাথর লোড-আনলোড কাজ করছিল।' এ সময় সে ট্রেনের নিচে পড়ে মারা যায়।

মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার অরুপ কুমার বিশ্বাস বলেন, 'আজ সকাল ৫ টা ৫৫ মিনিটের দিকে এম টি পাকসি (পাথর বহনের কাজে ব্যবহারিত ট্রেন) মোবারকগঞ্জ রেল স্টেশন অতিক্রম করার সময় এ দূর্ঘটনা ঘটে। তবে তার স্বজনদের কাছ থেকে জেনেছি তার (মেহেদি হাসান) মানুষিক সমষ্যা ছিল। ঘটনা তদন্তে রেল পুলিশ কাজ করছে।'



banner close
banner close