শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

পরীক্ষার হলে দলবল নিয়ে ঢুকে পড়লেন ছাত্রদল নেতা, ছবি তুলে দিলেন ফেসবুকে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ০৮:৪৭

শেয়ার

পরীক্ষার হলে দলবল নিয়ে ঢুকে পড়লেন ছাত্রদল নেতা, ছবি তুলে দিলেন ফেসবুকে
ছবি: সংগৃহীত

সারাদেশের মতো নোয়াখালীতেও শুরু হয়েছে এইচএসসি সমমানের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ ৪৮ ঘণ্টা আগেই নিষিদ্ধ করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর পূর্বে দলবল নিয়ে সরাসরি হলের ভেতরে প্রবেশ করেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মোহাম্মদ সানাউল্লাহ সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ১০টার দিকে মোহাম্মদ সানাউল্লাহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন কক্ষে গিয়ে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন। সময় সানাউল্লাহর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে তাকে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরীক্ষার্থীরা জানিয়েছে, আজ সকাল ১০টার আগে ছাত্রদল নেতা মোহাম্মদ সানাউল্লাহ কয়েকটি কক্ষে ঢোকেন। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের কোম্পানি একাধিক ব্যক্তি ছিলেন। তারপর তারা কক্ষের ভেতরে দাঁড়িয়ে ছবি তোলেন। পরে তিনি অন্যান্য স্থানেও ঘুরে বেড়ান। কিছুক্ষণ পর তিনি তার নিজের ফেসবুক পেজে ওই ছবি পোস্ট করেন। এরপর বিষয়টি সবার নজরে আসে।

সংশ্লিষ্টদের অভিযোগ, কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা এমন অনধিকার প্রবেশে কোনো প্রতিক্রিয়া দেখাননি বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। এতে কেন্দ্রের নিরাপত্তা শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার পরীক্ষার সুষ্ঠুতা নিরপেক্ষতা হুমকির মুখে ফেলে। তারা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমার এলাকায় পরীক্ষা, শিক্ষার্থীদের সঙ্গে দেখা করা আমার দায়িত্ব। তাই পরীক্ষাকেন্দ্রে দেখা করতে গিয়েছিলাম। তারপর আমিই ছবি তুলে ফেসবুকে দিয়েছি। আমি যখন গিয়েছি তখন পরীক্ষা শুরু হয়নি। তারপর কেন্দ্র সচিব এসে আমাকে বের করে এবং আমি চলে আসি।

কেন্দ্রসচিব এবিএম আরমান বলেন, আমি প্রশ্নপত্র আনতে গেছি এমন সময় ছাত্রনেতা প্রবেশ করেছে আমি এসেই তাদের বের করে দিয়েছি। তারা এভাবে ডুকতে পারে না। আমি তাদের বুঝিয়েছি। তারপর তারা চলে গেছে।



banner close
banner close