শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

রামুতে আপন দুই সহোদরের হাতে ছোট ভাই খুন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৫ ১৭:৪৮

আপডেট: ২৬ জুন, ২০২৫ ১৭:৪৯

শেয়ার

রামুতে আপন দুই সহোদরের হাতে ছোট ভাই খুন
ছবি: সংগৃহীত

কক্সবাজার রামুতে জমি সংক্রান্ত বিষয়ে আপন দুই ভাইয়ের আঘাতে নিহত হয়েছে পরিবারের মেজ ছেলে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটির রাস্তা রেলবিট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেজ ছেলে শওকত হোসেন পেশায় একজন টাইলস মিস্ত্রি। তারা উভয়ে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯নম্বর আদর্শ গ্রামের মৃত হামিদ হোসেন'র পুত্র।

ঘাতক দুই ভাই হলেন, কাউসার ওসমান সাইফুল ইসলাম। নিহতের মা রেহেনা বেগম জানান, জায়গা সংক্রান্ত বিষয়ে দুই ছেলের বউয়ের উস্কানিতে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল । আজ সকালে স্টেশনে দোকানে পান খেতে আসলে তারা অতর্কিত মেজ ছেলের ওপর হাতুড়ি ও চুরি দিয়ে হামলা করে।

একই সাথে আপন মামাকে আবদুল গফুরকেও ছুরিকাঘাত করেছে তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়বুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close