শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

গাংনীতে বিএনপির অফিসের সামনে বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৫ ১৩:১১

শেয়ার

গাংনীতে বিএনপির অফিসের সামনে বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, নওদা বাজারে অবস্থিত বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও একটি কালো টেপে মোড়ানো দুইটি অজ্ঞাত বস্তু পড়ে থাকতে দেখা যায়। সেগুলো দেখতে বোমার মতো মনে হওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে। সঙ্গে একটি চিরকুটও পাওয়া গেছে

গাংনী থানার এসআই আব্দুল করিম বলেন, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। সেগুলো থানায় নেওয়া হয়েছে, বিষয়টি যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

চিরকুটে লেখা আছে- শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে, আমরা জায়গার মাল জায়গাতেই আছি, ‘ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে’ ।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা বস্তুগুলো পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।



banner close
banner close