শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষে ৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ০৯:৩৯

শেয়ার

ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষে  ৫ জন আহত
ছবি: সংগৃহীত

ফেনীতে পূর্ব বিরোধ ও নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের একাডেমি রোডস্থ ফারুক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একাডেমি এলাকার নুর আমিনের ছেলে রিফাত, ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া এলাকার আবদুল্লাহ আল নোমান, মকবুল আহমদ সড়কের ওমর ফারুকের ছেলে জোনায়েদ হোসেন নাহিদ, একাডেমি এলাকার মো. ইব্রাহিমের ছেলে অলি উল্লাহ নোমান ও মিদ্দা বাড়ির নুরুল আমিনের ছেলে নুর করিম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা পরস্পরের ওপর হামলা করে। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফয়জুল কবীর বলেন, ‘আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। নোমানের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।’

অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সামসুজ্জামান।



banner close
banner close