শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ছয় দফা দাবিতে মাদারীপুরে সহকারীদের অবস্থান কর্মসূচ

মাদারীপুর

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ১৩:১২

আপডেট: ২৪ জুন, ২০২৫ ১৮:৫৪

শেয়ার

ছয় দফা দাবিতে মাদারীপুরে  সহকারীদের অবস্থান কর্মসূচ
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন মাদারীপুরের ৪টি উপজেলায় স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীরা জানান, তাঁদের অন্যতম দাবি হলো পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; বেতন স্কেল পুনর্র্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া।

কর্মসূচিতে বক্তারা জানান, সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে ‘শাটডাউন’সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সভাপতি সাহাদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি ইউসুফ খান, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার এবং মহিলা সম্পাদিকা ইয়াসমিন আক্তার।



banner close
banner close