শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ১১:৫০

শেয়ার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ছবি: বাংলা এডিশন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিজবি আহম্মেদ নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ভাতিজা অনিক নামে এক কিশোর।

সোমবার রাত ৮ দিকে উপজেলার হোসেন্দী-আজলদী সড়কের নারান্দী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিজবি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আওলীয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন। আহত অনিক একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলেরঘাট বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি কাঠ বোঝাই দ্রুতগতির টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিজবি মারা যান এবং গুরুতর আহত অনিককে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close