শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

অতিরিক্ত যাত্রী নিয়ে মেঘনায় স্পিডবোট ডুবি, প্রাণে বাঁচলেন ২৮ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ০৮:১৪

শেয়ার

অতিরিক্ত যাত্রী নিয়ে মেঘনায় স্পিডবোট ডুবি, প্রাণে বাঁচলেন ২৮ জন
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সব যাত্রী।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বৌবাজার এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রাপথে বৌবাজার এলাকায় প্রবল স্রোতের তোড়ে বোটটির তলা ফেটে যায় এবং তাতে পানি ঢুকে পড়ে।

ঘটনার সময় চালক দ্রুত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বোটটি একপাশ করে যাত্রীদের নামিয়ে দেন। পরে যাত্রীরা সাঁতরে তীরে উঠে আসেন।

মাহতাব উদ্দিন রতন নামের এক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, অতিরিক্ত যাত্রী নেওয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে চালকের সুন্দর পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিটনেসবিহীন অদক্ষ চালক দিয়ে স্পিডবোট চালানোর অভিযোগে প্রচুর লেখালেখি হয়। আশা করি প্রশাসন এবিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সম্ভবত স্পিডবোটটি স্রোতের কবলে পড়ে অথবা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে নদীতে ডুবে যায়। তবে সব যাত্রী অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।



banner close
banner close