শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১৬:৩৫

শেয়ার

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে মো. রবি মাদবর নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার ভোর পাঁচটার দিকে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের শিকদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবি মাদবর একই এলাকার মো. আনসার মাদবরের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, ভোরে নিজবাড়িতে রবি মাদবর তার ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ দেয়। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যায় সে। স্বজনরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, ‘কোনো অ‌ভি‌যোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’



banner close
banner close