শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

মীরসরাইয়ে লরির পেছনে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১৩:৩৭

শেয়ার

মীরসরাইয়ে লরির পেছনে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকায় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টায় মহাসড়কের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রাম ট্রাক চালক ফারুক হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে। নিহত চালকের সহকারী রবিউল ইসলাম টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চক্করতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রাম ট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, ‘চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িগুলো আমরা হেফাজতে নিয়েছি।’

এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন এসআই বোরহান উদ্দিন।



banner close
banner close