বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতকটি আর নেই

বরগুনা

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১২:৫১

শেয়ার

অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতকটি আর নেই
ছবি : সংগৃহীত

বরগুনার আমতলীতে বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় এক নবজাতক। পরে আট ঘণ্টা লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

শনিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া আটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকা কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া আটঘড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে সোনাখালী এলাকার আজিজুল খান ও তার মেয়ে মোসাদ্দিকা আকতার ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত অবস্থায় মোসাদ্দিকার পাঁচ দিন বয়সী শিশুসন্তান ও তার দাদি শাশুড়ি মোসাম্মৎ খালেদা বেগমকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগমের মৃত্যু হয়।

শিশুটিকে রাখা হয় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরে আট ঘণ্টা লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।



banner close
banner close