শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ০৮:১৭

শেয়ার

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ট্রেনের ছবি।

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মারুফ খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাচ্চর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ খান শিবচরের দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা ফেলু হাজীকান্দি গ্রামের আমিনউদ্দিন খানের ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ রাতে সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা থেকে ট্রেনে করে পাচ্চর যাত্রী ছাউনিতে নামেন মারুফ। পরে তিনি যাত্রী ছাউনি সংলগ্ন ঢাকা-ভাঙ্গা রেললাইনের ওপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি রতন শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, তবে ভাঙ্গা রেলওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করায় আমরা সেখান থেকে ফিরে আসি।



banner close
banner close