শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

লোহাগাড়া অস্ত্রসহ ডাকাত দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ২১:১৮

শেয়ার

লোহাগাড়া অস্ত্রসহ ডাকাত দম্পতি গ্রেপ্তার
ছবি:বাংলা এডিশন

চট্টগ্রাম থানা পুলিশের অভিযানে এক ডাকাত দম্পতি গ্রেপ্তার হয়েছে লোহাগাড়ায়। শনিবার দিবাগত রাতে আধুনগর ইউনিয়নের খাসমহল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে পুলিশ সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড ৭.৬২ মিমি চায়না গুলি, লুট করা টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

গ্রেপ্তার দম্পতি হলেন মো: মনজুর আলম (৫১) ও হাছিনা বেগম (৪০)। তারা উভয়েই বাঁশখালী থানার শেখেরখীল গুলুল্যাখালী মাইজপাড়ার বাসিন্দা।

জানা যায়, মনজুর আলম সহযোগীদের সাহায্যে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে এবং গত বৃহস্পতিবার রাতে পটিয়া থানা এলাকায় একটি বাড়িতে ডাকাতি করেছিল। ডাকাতির সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে তারা লুটপাটের জিনিসপত্র আধুনগরের খাসমহল এলাকায় একটি পরিত্যক্ত ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। পরে সুযোগ বুঝে স্ত্রীর সাহায্যে সেগুলো নিতে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাংলা এডিশনকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close