শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ১৮:১৭

শেয়ার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবদলের যুগ্ম-আহবায়ক মিলন আলী লিমনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিলন আলী লিমন চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস স্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডের আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন-এর নেতৃত্বে লিমনের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়।

অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি এ্যামুনিশন, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



banner close
banner close