শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ঝিনাইদহ মহেশপুরে এস.এস.সি পরীক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ১৫:০৯

শেয়ার

ঝিনাইদহ মহেশপুরে এস.এস.সি পরীক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরের বাউলি মোহাম্মদপুর গ্রামের নিজ ঘর থেকে আরিফুল ইসলাম রাহুল (১৭)নামে এক এস.এস.সি পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। বাউলি মোহাম্মদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে এই রাহুল। তিনি বাকসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান রাহুল।সকালে ডাকাডাকির পর সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।”
তবে রাহুল কেন এমন চরম সিদ্ধান্ত নিল, সে বিষয়ে পরিবার কিংবা প্রতিবেশীদের কেউ কিছু বলতে পারেনি।

স্থানীয়রা জানায়, রাহুল পড়াশোনায় ভালো ছিল। তার মৃতু্র খবরে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close