শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

নতুনবাজার অবরোধ: লাঠিচার্জেও সরেনি ইউআইইউ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ১৫:০৪

আপডেট: ২১ জুন, ২০২৫ ১৫:০৬

শেয়ার

নতুনবাজার অবরোধ: লাঠিচার্জেও সরেনি ইউআইইউ শিক্ষার্থীরা
ছবি:সংগ্রহীত

বহিষ্কারাদেশ বাতিলসহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে সরানোর চেষ্টা করে পুলিশ। তবে তারা রাজধানীর নতুন বাজার এলাকা ছাড়েননি।

আজ শনিবার (২০ জুন) পাঁচ দফা দাবিতে সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেয়। এতে নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিষ্কার নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বহিষ্কারের সঙ্গে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা এবং বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিও জানান তারা।



banner close
banner close