শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার আহ্বান চীনা দূতাবাসের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ০৯:৩৩

আপডেট: ১৭ জুন, ২০২৫ ০৯:৩৫

শেয়ার

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার আহ্বান চীনা দূতাবাসের
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত থাকায় চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার চীনা দূতাবাস নাগরিকদের উদ্দেশ্যে উইচ্যাটে দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলে অবস্থিত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার পূর্বশর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’

নাগরিকদের জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দিয়ে দূতাবাস আরো বলেছে, সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে।



আরও পড়ুন: