শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

যান্ত্রিক ত্রুটির কারণে পথে থেমে গেলো মধুমতি এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ০৮:৫৩

শেয়ার

যান্ত্রিক ত্রুটির কারণে পথে থেমে গেলো মধুমতি এক্সপ্রেস
ছবি: সংগৃহীত

ইঞ্জিনের হুইল স্লিপ করায় স্টেশন থেকে যাত্রা করে চার কিলোমিটার দূরে গিয়ে থেমে গেছে মধুমতি এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী নগরীর বুধপাড়া এলাকায় ট্রেনটি থেমে যায়। এই ঘটনায় ট্রেন থামার ১৫ মিনিট পরে আবার যাত্রা শুরু করে মধুমতি এক্সপ্রেস ।

মধুমতি এক্সপ্রেস রাজশাহী-ঢাকা রুটে চলাচল করে। ট্রনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থেমে যায়।

এরপরে লোকমস্টার (ট্রেন চালক) একবার চেষ্টা করে কিছু দূর গিয়ে থেমে যায়। এর কিছুক্ষণ পরে আবার ট্রেনটি থেমে যায়। এর ফলে বনলতা এক্সপ্রেস ট্রেন ১৮ মিনিট লেট হয়েছে।

এরপরে আবার হরিয়ান স্টেশনে গিয়ে থেমে যায়। সেখান থেকে ছেড়ে কিছুদূর গিয়ে আবার থেমে যায়। এরপরে ট্রেন আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে। এ সময় বনলতা এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশন পার হওয়ার পরে আবার মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এ নিয়ে হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট লেট হয়।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, মধুমতি এক্সপ্রেস ট্রেনের হুইল স্লিপ (চাকা স্লিপ) করছিল। বৃষ্টির পানিতে ভিজে থাকার কারণে এমন সমস্যা হয়েছে। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আস্ত আস্তে যাচ্ছিল।’



banner close
banner close