শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি যুক্তিযুক্ত ও সময়োপযোগী: রিজওয়ানা হাসান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন, ২০২৫ ১৭:৫২

শেয়ার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি যুক্তিযুক্ত ও সময়োপযোগী: রিজওয়ানা হাসান
বাংলা এডিশন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট পরিবেশবাদী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সিরাজগঞ্জকে যেমন দেশের মানুষ তাঁতের শহর বা মিষ্টির জেলা হিসেবে জানে, তেমনি একদিন এই জেলা পরিচিত হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য।”
সোমবার (১৬ জুন) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “স্থায়ী ক্যাম্পাসের দাবি একান্তই যুক্তিসঙ্গত। হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশে কোনো কিছু অর্জন করতে হলে লড়াই করতে হয়, ধৈর্য ধরতে হয়। 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়' নামটিই কাব্যিক, তাই এর বাস্তবায়নেও থাকতে হবে শিল্পের ছোঁয়া।”
পরিদর্শনকালে তিনি প্রথমে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ পৌঁছান। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান।
এরপর অস্থায়ী ভবনের অডিটোরিয়ামে স্থায়ী ক্যাম্পাসসংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে তিনি বাঘাবাড়ী ঘাট থেকে বড়াল নদী পাড়ি দিয়ে পৌঁছান তিন নদীর মোহনায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসে। সেখানে তিনি নির্ধারিত জমি পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই সফরে উপদেষ্টার সঙ্গে ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম।
স্থানীয় প্রশাসনের পক্ষে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।



banner close
banner close