শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন, ২০২৫ ১৭:৩৮

শেয়ার



পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
 অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী।
পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে সদর উপজেলার চর-ভাড়ারা গ্রামে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শরিফ মন্ডল, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তাফা হিরাজ, আরিফুল ইসলাম, সোহেল রানা,আব্দুর রশিদ, লিটন হোসেন, শফি প্রামানিক, ঠিকাদার দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম সাগর।

বক্তারা বলেন, ভাড়ারা, চর ভাড়ারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। ফলে গ্রামের প্রতিটি সড়ক খানাখন্দে ভরে গেছে। বিভিন্ন সময় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পড়ছে দুর্ঘটনায়। বড় বড় ড্রাম ট্রাকের কারণে রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। একটি স্বার্থান্বেষী মহল এই বালু উত্তোলন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আর দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। এলাকাবাসী বালু উত্তোলনকারীদের নিষেধ করলেও দেখাচ্ছে ভয়-ভীতি। অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।



banner close
banner close