শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের কোটি টাকার গাড়িসহ আটক ২

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন, ২০২৫ ১৬:৩৫

শেয়ার

সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের কোটি টাকার গাড়িসহ আটক ২
বাংলা এডিশন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়ি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

সোমবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তাঁর সহযোগী আজিজকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে গাড়িটি কাকিনা পেট্রল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী সেটিকে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তাঁর সহযোগী আজিজ ওরফে কানা আজিজ কে আটক করা হয়েছে। বর্তমান তারা কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছেন।



banner close
banner close