শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৬

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন, ২০২৫ ১৪:১৭

শেয়ার

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৬
বাংলা এডিশন

কক্সবাজার শহরের গোলদিঘির পাড় বৌদ্ধ মন্দির সড়কস্থ ক্যাং পাড়ায় অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ জুন) রাত ১০টা ৩০ মিনিটের দিকে নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা আর্মি ক্যাম্পের অধীন ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ লিটার স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ছোলাই মদ জব্দ করা হয় এবং ছয়জনকে প্রাথমিকভাবে আটক করা হয়, যারা মদ সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে আটককৃতদের ও জব্দকৃত মদ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অবৈধ মদ ধ্বংস এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।



banner close
banner close