শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাযতে মা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ১৯:৩৪

শেয়ার

শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাযতে মা
ছবি:প্রতীকী

ঝিনাইদহ সদরের নরহরিদ্রা গ্রামে মুনতাহা নামের ২২ দিনের এক কন্যা শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিশুটির মা তানজীলা খাতুনকে হেফাজতে রেখেছে পুলিশ।

মুনতাহা হরিশংকরপুর ইউনিয়নের নরহরিদ্রা গ্রামের মিল্টন হোসেনের একমাত্র কন্যা।

জানা যায়, দুপুরে নিজ ঘরে শিশু মুনতাহাকে নিয়ে শুয়ে ছিল মা তানজীলা খাতুন। কিছুক্ষণ পর বাড়ির অন্য সদস্যরা এসে দেখে মুনতাহা সেখানে নেই। পরে শিশুর মাকে জিজ্ঞাসা করলে বলে কেউ জ্বীনের বেশে এসে ওকে নিয়ে গেছে। পরে কিছুক্ষণ খোজাখুজির পর বাড়ির পাশের নলকূপের ডোবা থেকে মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ পরকীয়ার জেরেই শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে তার মা।

তবে এই শিশুর মৃত্যুর পর ঘটনাস্থলে গিয়ে তানজীলা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোন টি হেফাজতে নিলেও এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠনোর প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



banner close
banner close