শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ১৯:২২

শেয়ার

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক
ছবি:বাংলা এডিশন

পাবনায় দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড কার্তুজসহ সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা সদর উপজেলার মাসুম বাজার এলাকার তালিমুদ্দিন একাডেমি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাব্বির হোসেন সদর উপজেলার মাসুম বাজার এলাকার আব্দুল আজিজ হোসেনের ছেলে।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যাবসা করতেন মর্মে পুলিশের কাছে তথ্য ছিলো। গতরাতে অস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে শহরের পূর্ব শালগাড়ীয়া বাংলা ক্লিনিক এর পাশে তালিমুদ্দিন একাডেমী এলাকা হতে তাকে আটক করা হয়।

সেসময় তার কাছে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান, ১২ বোরের ছয় রাউন্ড কার্তুজ ও একটি নোকিয়া ফোন জব্দ করা হয়। পরে এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়।

এসআই সবুজ সাহা আরো জানান, অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাব্বিরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



banner close
banner close