শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

পটুয়াখালীতে বিশ্ব রক্তদাতা দিবসে তরুণদের উৎসবমুখর রক্তদান

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ১৮:০১

শেয়ার

পটুয়াখালীতে বিশ্ব রক্তদাতা দিবসে তরুণদের উৎসবমুখর রক্তদান
ছবি:বাংলা এডিশন

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্তদানের বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করা, তাদের উদ্বুদ্ধ করা ও রক্তদানের অমূলক ভীতি দূর করার উদ্দেশ্যে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস।

শনিবার (১৪ জুন) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। দিনব্যাপী পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে সব রক্তের যোগান দেয় স্বেচ্ছাসেবকরা।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা ও জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ কাওসার ইবু ও স্বেচ্ছাসেবী দল।

রক্তদানের পাশাপাশি আলোচনা, রক্তদাতাদের উপহার ও সচেতনতামূলক কার্যক্রমে কর্মমুখর হয়ে ওঠে পটুয়াখালী মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক এলাকা।

হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা এ কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্য, রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান। আর্তমানবতার সেবায় শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও গতিশীল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রক্তের অভাব যেন কারো মৃত্যুর কারণ না হয় এই লক্ষ্যকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানান আয়োজকরা।



banner close
banner close