শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

যানবাহনের সংকটে চরম ভোগান্তি, যমুনা সেতুতে ৩০ কিমি যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ১৪:৩৭

আপডেট: ১৪ জুন, ২০২৫ ১৪:৩৮

শেয়ার

যানবাহনের সংকটে চরম ভোগান্তি, যমুনা সেতুতে ৩০ কিমি যানজট
ছবি: বাংলা এডিশন

ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সিরাজগঞ্জের মহাসড়ক ও যানবাহন ব্যবস্থা। শনিবার (১৪ জুন) সকাল থেকে কড্ডার মোড়, হাটিকুমরুল মোড়সহ বিভিন্ন স্থানে দেখা গেছে হাজারো যাত্রীর ভিড়, যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না।

যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক ভাড়ার দ্বিগুণ-তিনগুণ আদায় করেও মিলছে না সিট। নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেশি। অনেকে পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানে করেই গন্তব্যে রওনা হয়েছেন।

গার্মেন্টস কর্মী স্বপ্না পারভীন, শিক্ষার্থী শরিফুল ইবনে রিতুল ও শিক্ষক মাহফুজুল আদনান জানান, প্রতি ঈদের পর এমন পরিস্থিতি তৈরি হলেও এবার তা আরও ভয়াবহ। যানবাহনের অভাব এবং অতিরিক্ত ভাড়ার চাপে সাধারণ মানুষ বিপাকে পড়েছে।

এদিকে, কর্মস্থলমুখী মানুষের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট। সিরাজগঞ্জের পশ্চিম প্রান্ত থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে।

ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করলেও যানজট নিরসনে তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ-পরবর্তী চাপ কমলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।



banner close
banner close