শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

গৌরীপুরে ছাত্রদল নেতা ছুরিকাঘাতে নিহত: বাড়িঘরে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ১৪:২৬

শেয়ার

গৌরীপুরে ছাত্রদল নেতা ছুরিকাঘাতে নিহত: বাড়িঘরে আগুন
বাংলা এডিশন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেল পৌনে ৬ টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হুমায়ন কবীর সহনাটি গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাইয়ূমের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিক জানান, “পূর্বশত্রুতার জের ধরে হুমায়ন কবীরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি।”

স্থানীয় একাধিক সূত্র জানায়, হুমায়ন কবীর এলাকার মাদক কারবারি রাসুকে মাদক বিক্রি করতে নিষেধ করেছিলেন। এ নিয়েই দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, “রাসু ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে হুমায়নকে ছুরিকাঘাত করে হত্যা করে।”

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম সাংবাদিকদের জানান, “আমরা ঘটনাস্থলে আছি এবং তদন্ত কাজ চালাচ্ছি। প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের মাধ্যমেই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি আরও বলেন, “এখনো কাউকে আটক করা হয়নি, তবে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"

অন্যদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। এতে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পুলিশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে।



banner close
banner close