শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ১২:২৭

শেয়ার

বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তানজিলা আক্তার (৩২) নামে এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে উপজেলার ধুপিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে উজ্জ্বল চন্দ্র নামে এক হিন্দু যুবকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তানজিলা জানান, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় উজ্জ্বলের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল মুসলমান হয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দুই বছরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন। কিন্তু সম্প্রতি বিয়ের কথা বললে উজ্জ্বল যোগাযোগ বন্ধ করে দেন।

অভিযুক্ত উজ্জ্বল চন্দ্র প্রেমের সম্পর্ক অস্বীকার করে বলেন, “মেয়েটির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



banner close
banner close