শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ২, শিশুসহ আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ০৬:৪৬

শেয়ার

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ২, শিশুসহ আহত ১০
পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের চিত্র। ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে সেতুর ২ নম্বর পিলারের পাশে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন এ খবর নিশ্চিত করেন।

নিহতদের একজন রাকিব জমাদ্দার। তিনি খুলনা সদরের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আর আহতরা হলেন- খুলনার আয়েশা সিদ্দীক, শেখ আনিসুজ্জামান, মামুন, আজাদ গাজী, মোহাম্মদ হাবিব সেখ ও আরিফুল শেখ, গোপালগঞ্জের মিল্টন।

জানা গেছে, সেতুর ২ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস, একটি প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ ঘটে। ইমাদ পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক ছাড়াও আরও এক যাত্রী মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ওসি জাকির হোসেন জানান, ‘ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১ জন মারা যান। অন্যান্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ‘এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে নিহত ও আহতরা বরযাত্রী। তাদের অধিকাংশই বাসের সামনের অংশে বসা ছিলেন।’



banner close
banner close