শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

সাবেক এমপি সোলায়মান জোয়ার্দার মারা গেছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ২১:৪৩

শেয়ার

সাবেক এমপি সোলায়মান জোয়ার্দার মারা গেছেন
ছবি:সংগ্রহীত

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দার (সেলুন) মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোলায়মান হক জোয়ার্দার চুয়াডাঙ্গা-১ আসন থেকে চারবার আওয়ামীলীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) সকালে তার মরদেহ চুয়াডাঙ্গায় নেয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।



আরও পড়ুন: