শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ২১:২৭

শেয়ার

দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়
ছবি:সংগ্রহীত

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত এসব মানুষ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুট ব্যবহার করে ফিরছেন।

শুক্রবার (১৩ জুন) বিকেলের পর থেকেই দৌলতদিয়া ঘাটে কর্মস্থলগামী মানুষের চাপ ক্রমেই বাড়তে শুরু করে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিভিন্ন স্থান থেকে আসা মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসগুলো দৌলতদিয়া ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠছে। যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না, কোনো ধরনের ভোগান্তিও দেখা যায়নি। নির্বিঘ্নে নদী পার হয়ে তারা দ্রুতই গন্তব্যের পথে রওনা হচ্ছেন। লঞ্চ পারাপারের দিক থেকেও পরিস্থিতি ছিল স্বাভাবিক। ঘাট এলাকায় কোথাও তেমন কোনো যানজট বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি।

ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘাট ব্যবস্থাপনা মনিটরিং করা হচ্ছে।



আরও পড়ুন: