বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ৪ কিমি যানজট, ঈদ-পরবর্তী যাত্রায় ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ১৪:০৫

শেয়ার

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ৪ কিমি যানজট, ঈদ-পরবর্তী যাত্রায় ভোগান্তি
বাংলা এডিশন

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢলে সিরাজগঞ্জ অংশে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে সেতুর পশ্চিম পাড় থেকে সায়দাবাদ পর্যন্ত মহাসড়কে ধীরগতির যান চলাচল ও থেমে থেমে জটের কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

সকাল থেকেই ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, বাস ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা বাড়তে থাকে। এতে সেতু এলাকার টোল প্লাজায় তীব্র চাপ পড়ে। কোথাও কোথাও গাড়িগুলোকে ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে দেখা গেছে।

সাধারণ সময়ে এই মহাসড়কে প্রতিদিন গড়ে ১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ থেকে তিনগুণ। এবারের ঈদের পরও একই চিত্র দেখা যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ।

যাত্রীদের অভিযোগ, টোল আদায়ে ধীরগতি ও কিছু যানবাহন মাঝেমধ্যে বিকল হয়ে পড়ায় যানজট দীর্ঘতর হচ্ছে। তীব্র গরমে ভোগান্তি আরও বেড়েছে।
গার্মেন্টসকর্মী রোদেলা খাতুন বলেন, “প্রতিবারই ঈদের যাত্রায় এমন ভোগান্তি হয়। এবার প্রচণ্ড গরমে অবস্থা আরও ভয়াবহ।”

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “টোল আদায়ে ধীরগতির কারণেই যানজট দেখা দিয়েছে। চাপ বেশি থাকায় পরিস্থিতি সামাল দিতে আমরা মহাসড়কে বাড়তি পুলিশ মোতায়েন করেছি।”

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। তিনি বলেন, “পশ্চিম প্রান্তে যানবাহনের চাপ তুলনামূলক বেশি। টোল আদায়ে ৯টি বুথ চালু থাকলেও অতিরিক্ত চাপ ও যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে যানজট লেগেই থাকছে।”

এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের দাবি জানিয়েছেন যাত্রীরা।



banner close
banner close