বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

পটুয়াখালীতে ১৪৪ ধারা জারি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ১৩:০৭

শেয়ার

পটুয়াখালীতে ১৪৪ ধারা জারি
পটুয়াখালীর গলাচিপায় ১৪৪ ধারা জারি করে মাইকিং।

পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার পর রাত ৩টার দিকে যৌথবাহিনী নুরকে উদ্ধার করে গলাচিপায় নিয়ে আসে।

এদিকে বিএনপি ও গণঅধিকার পরিষদ গলাচিপা পৌর এলাকায় প্রায় একই সময় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে ১৪৪ ধারা জারি করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মাহামুদুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের যুগপৎ কর্মসূচির ঘোষণার প্রেক্ষিতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা রয়েছে।

ঘোষণায় আরও বলা হয়, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় ১৩ জুন সকাল ৮টা থেকে ১৪৪ ধারা জারি করা হলো।

এ সময়ে উল্লিখিত এলাকায় সব সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজামায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।



banner close
banner close