বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ২.৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ১১:৪০

শেয়ার

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ২.৮ কোটি টাকা
বাংলা এডিশন

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বেড়েছে, তবে যাত্রীরা তুলনামূলকভাবে স্বস্তিতেই কর্মস্থলে পৌঁছাচ্ছেন। একইসঙ্গে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু থেকে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীতে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৩৮০টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ১৫৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা। একদিন আগের তুলনায় বৃহস্পতিবার ৬ হাজার ৫৫১টি বেশি যানবাহন পার হয়েছে। সেতু দিয়ে প্রতি মিনিটে গড়ে ২৬টি যানবাহন পারাপার হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঢাকাগামী লেনে যানবাহনের চাপ রয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট সৃষ্টি হয়নি।



banner close
banner close