বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরে নিষিদ্ধ ছাত্রলীগ জড়িত-বিএনপির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ১১:২৩

শেয়ার

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরে নিষিদ্ধ ছাত্রলীগ জড়িত-বিএনপির অভিযোগ
বাংলা এডিশন

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে উপজেলা বিএনপি। দলটির নেতাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে শাহজাদপুর পৌর সদরের মনিরামপুর বাজারস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপির সাবেক উপজেলা সভাপতি ইকবাল হোসেন হিরু ও সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ।

তারা বলেন, “এই হামলার নেতৃত্বে ছিল নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর (উত্তর) শাখার আইন বিষয়ক সম্পাদক মো. সবুজ। সরকার দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অপচেষ্টায় সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে এই হামলা চালিয়েছে।”

বিএনপি নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সঠিক তদন্তের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন সবুজ, রেজাউল ইসলাম রাজা, আব্দুস ছালাম, আব্দুল্লাহ আল মাহমুদ, শাকিক চৌধুরী, আকলিমা খন্দকার সুপ্তি প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ জুন দুবাই প্রবাসী শাহনেওয়াজ তার পরিবারের সদস্যদের নিয়ে রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শনে যান। এ সময় পার্কিং ফি নিয়ে গেটকর্মীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ১০ জুন সকালে শাহনেওয়াজের অনুসারীরা কাছারিবাড়ির অফিসকক্ষ ও অডিটোরিয়ামে ঢুকে দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন।



banner close
banner close