বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ঝালকাঠিতে দেশীয় অস্ত্রসহ জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন, ২০২৫ ২২:১৫

শেয়ার

ঝালকাঠিতে দেশীয় অস্ত্রসহ জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা
বাংলা এডিশন

ঝালকাঠির রাজাপুর উপজেলার চরশুক্তাগড় এলাকায় দেশীয় অস্ত্রসহ শতাধিক লোক নিয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জমি দখলের সময় একটি পরিবারকে ঘিরে রেখে বাড়ির বাইরে বের হতে বাধা দেওয়া হয়।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্য মতে, চরশুক্তাগড় এলাকার বাসিন্দা জাফর আলী হাওলাদারের পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ৫০ একর জমিতে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র—রামদা, বল্লম, লাঠিসোটা, হকিস্টিক ও লোহার রড নিয়ে প্রবেশ করে। এরপর তারা রাস্তা বন্ধ করে দিয়ে জমিতে জোরপূর্বক ট্রাক্টর চালিয়ে চাষাবাদ শুরু করে। ঘটনাস্থলে নেতৃত্ব দেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই এবং আলতাফ।

জাফর আলী হাওলাদারের ছেলে রাকিব হোসেন অভিযোগ করে বলেন, “ওরা আমাদের বাড়ি ঘিরে ফেলে এবং হুমকি দেয়, আমরা যদি বাইরে যাই, তবে মেরে ফেলা হবে। সম্পূর্ণ বৈধভাবে মালিকানাধীন জমি তারা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি তারা গতকাল আমাদের তিনটি ছাগলও নিয়ে গেছে।”

অভিযুক্ত শিক্ষক মাসুদুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমির প্রকৃত মালিক আমরা এবং আমাদের সঙ্গে এলাকার আরও অনেকে রয়েছে। দীর্ঘদিন ধরে জাফর আলী আমাদের জমি জবরদখল করে রেখেছেন। আমরা আমাদের জমিতেই চাষাবাদ করছি।”

ঘটনার বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছি।



banner close
banner close