বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

সরাইলে জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত শতাধিক 

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন, ২০২৫ ১৯:৪২

শেয়ার

সরাইলে জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত শতাধিক 
বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাকশিমুল ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত সরাইল-অরুয়াইল সড়কে দফায় দফায় চলে এ সংঘর্ষ।এসময় সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাকশিমুল গ্রামে সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে শিশু চেয়ারম্যানের গোষ্ঠীর রাজিব ও সাদুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সরাইল-অরুয়াইল সড়কের মাঝে এই সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টা। এতে উভয় পক্ষে শতাধিক লোকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, জায়গা নিয়ে দুই গোষ্ঠীগত বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।



banner close
banner close