চট্টগ্রামের লোহাগাড়ায় রাজঘাটা ওসমানাবাদ রোডে বক্স কালভার্ট নির্মাণের পর উদ্বোধন না হওয়ার আগেই ধসে পড়ার মতো সীমাহীন দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে স্হানীয়রা। বৃহস্পতিবার (১২জুন) সকালে চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
শিক্ষার্থী হারুন অর রশীদর সভাপতিত্বে স্হানীয় আবদুল হামিদ, হাফেজ ফোরকান, আ.ন.ম শোয়াইব, এডভোকেট জসিম উদ্দীন, সৈয়দ আহমদসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে বক্স কালভার্টটি নির্মাণ করা হয়েছে। এ্যাপ্রোচ সড়ক নির্মাণের আগেই কালভার্টটি ফাটল ধরে ধসে পড়েছে। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্হাপণা অধিদফতরের অধিনে ৩৩লক্ষ ১৭হাজার ৯৫১টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ। প্রকল্পটি বাস্তবায়নের শুরু থেকেই সংশ্লিষ্টরা দায়সারা ভাবে কাজ করায় এমন অনিয়ম হয়েছে দাবি এলাকাবাসীর। এসময় বক্তারা কালভার্টটি পূণরায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কালভার্ট নির্মাণসহ দূর্নীতিবাজ ঠিকাদারের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
আরও পড়ুন:




.jpg)



