বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

নওগাঁর বক্তারপুরে জলাশয়ে ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ: স্থানীয়দের মাঝে আতঙ্ক

 নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন, ২০২৫ ১৯:১৩

শেয়ার

নওগাঁর বক্তারপুরে জলাশয়ে ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ: স্থানীয়দের মাঝে আতঙ্ক
বাংলা এডিশন

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের ঈদগাহ মাঠের পাশের একটি জলাশয়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে।

বৃহস্পতিবার ( ১২ জুন) সকাল ১০ টার দিকে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি প্রথম লাশটি দেখতে পান।

স্থানীয় সোহেল রানা জানান, "গ্রামের মানুষ হঠাৎ খবর দেয় যে ঈদগাহের পাশের জলাশয়ে একটি অজ্ঞাত পুরুষের লাশ ভেসে আছে। আমরা দেখতে এসে নিশ্চিত হই। এমন একটি ঘটনা আমাদের শান্তিপ্রিয় গ্রামে কখনো ঘটেনি। সবাই খুব আতঙ্কে আছে।"

আরেক স্থানীয় যুবক মামুন বলেন, "সকাল বেলা এমন ঘটনা শুনে দেখতে আসি। দেখি একটি অজ্ঞাত লাশ উল্টানো অবস্থায় পড়ে আছে, যার ফলে মুখ চেনা যাচ্ছে না। যদি এটি হত্যা হয়ে থাকে, আমরা সঠিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করি।"

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের দ্বারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি । লাশ উদ্ধারের পক্রিয়া চলছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলবে। #



banner close
banner close