বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

টাঙ্গাইলে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন, ২০২৫ ১৫:৪৯

শেয়ার

টাঙ্গাইলে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধের সময়ের ১১টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধারের পর সেগুলো বিস্ফোরণ করানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পার্শ্ববর্তী নলিন এলাকায় যমুনা নদীতে মর্টার শেলগুলো বিস্ফোরণ ঘটায় সেনাবাহিনীর একটি টিম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম ও সেনাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ওসি এ কে এম রেজাউল করিম বলেন, ‘বুধবার রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর তীর থেকে অবিস্ফোরিত ১১টি মর্টার শেল উদ্ধার করে সেনা ক্যাম্পে পাঠানো হয়েছিল। পরে সেগুলো বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নলিন এলাকার যমুনা নদীতে বিস্ফোরণ করা হয়েছে।’



banner close
banner close