শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

হাতীবান্ধায় পারিবারিক কলহের জেরে বিষপানে বজলে নামে এক  যুবকের মৃত্যু

হাতীবান্ধা,লালমনিরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১১ জুন, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

হাতীবান্ধায় পারিবারিক কলহের জেরে বিষপানে বজলে নামে এক  যুবকের মৃত্যু
বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্ত্রী সাথে অভিমান করে কীটনাশক পানে ফজলে রহমান (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (১১ জুন) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মোস্তফার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল ফজলে রহমানের। একপর্যায়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান।স্ত্রীর সাথে ফজলে রহমানো যান,রাতে স্ত্রীর সাথে অভিমান করে বাড়িতে এসে নিজ ঘরে কীটনাশক পান করে আত্নহত্যা করেন ফজলে রহমান।

নিহত ফজলের ভাই ফরিদ জানান সকালে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পাই তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close