শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

মাদারীপুরে গণসংযোগে ব্যস্ত বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১১ জুন, ২০২৫ ১৯:৩৮

শেয়ার

মাদারীপুরে গণসংযোগে ব্যস্ত বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ
বাংলা এডিশন

জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ আজ দিনব্যাপী সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে গণসংযোগ করেছেন।

সরকারি নাজিমউদ্দীন কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভি.পি) এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজ স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বিভিন্ন উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করবো।”

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা, যার প্রতি তৃণমূলের আস্থা রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বহু বছর ধরে মাঠে সক্রিয় থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন মাসুদ পারভেজ। সাধারণ মানুষ ও তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতাও চোখে পড়ার মতো।



banner close
banner close