শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের চাপায় তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন, ২০২৫ ১২:১১

শেয়ার

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের চাপায় তিনজন নিহত
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতাবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড়ের তেল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। মাঝপথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পেছন থেকে আসা কার্ভাডভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী, শিশুকন্যা এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আর তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার পুলিশের ওসি আব্দুর নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



banner close
banner close