শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

আড়াই ঘণ্টা পর আবারো রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন, ২০২৫ ১১:১৪

শেয়ার

আড়াই ঘণ্টা পর আবারো রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত

আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। দাবি নিয়ে আলোচনায় বাসার আশ্বাসের পর আন্দোলনকরীরা অবরোধ তুলে নিলে বুধবার সকাল পৌনে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়।

এ সময় নন্দনগাছি স্টেশন থেকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

এর আগে, স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেন থামানোর দাবিতে সকাল সাড়ে ৬টার দিকে সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে করে মধুমতি এক্সপ্রেস শরদাহ রোড, বনলতা এক্সপ্রেস হরিয়ান, সিল্কসিটি এক্সপ্রেস ও মহানন্দ রাজশাহী রেলওয়ে স্টেশনে থেমে যায়।

একইসঙ্গে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া চারটি ট্রেন রাজশাহীর বিভিন্ন স্টেশনে থেমে ছিল।

আন্দোলনকারীদের পক্ষ থেকে সিল্কসিটি, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কারের দাবি জানানো হয়।

এদিন ঘটনাস্থলে উপস্থিত হন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত সময়ের মধ্যে ট্রেন ছাড়ার ব্যবস্থা করেন।

এ বিষয়ে আবু সাঈদ চাঁদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসবো। ট্রেনে অনেক রোগী, নারী যাত্রী আছেন। তারা গরমে কষ্ট পাচ্ছেন। এ কারণে অবরোধ তুলে নিলাম।’



banner close
banner close