শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

সাগরে গোসল করতে নেমে পিতা পুত্রের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৫ ২১:১৫

আপডেট: ৯ জুন, ২০২৫ ২১:১৬

শেয়ার

সাগরে গোসল করতে নেমে পিতা পুত্রের মৃত্যু 
ছবি:বাংলা এডিশন
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে পিতা পুত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুর পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাজশাহীর শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, বাবা ছেলে একসাথে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন।
তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সাইফুল্লাহ সিফাত বলেন, হাসপাতালে নেয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে। একপর্যায়ে মৃত্যু বরণ করেন।
নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস খান।



আরও পড়ুন: