শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

কুষ্টিয়ায় ঘরের দরজা ভেঙে ব‌্যবসায়ীর গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৫ ১৮:২২

শেয়ার

কুষ্টিয়ায় ঘরের দরজা ভেঙে ব‌্যবসায়ীর গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার
কোলাজ: বাংলা এডিশন

কু‌ষ্টিয়ায় নিজ ঘরের দরজা ভেঙে আব্দুর রহমান উজ্জল নামে এক ব্যবসায়ীর গু‌লিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে কুষ্টিয়া সদর উপজেলার পা‌টিকাবাড়ি ইউনিয়নের তাহাজ‌ মোড় এলাকা থেকে পু‌লিশ লাশ‌টি উদ্ধার করেছে।

লাশের পাশ‌ থেকে এক‌টি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন‌্য মরদেহ কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পা‌টিকাবা‌ড়ি ক‌্যা‌ম্প পুলিশের সহকারী উপ-প‌রিদর্শক (এসএসআই) শামসুল হক।

নিহত আব্দুর রহমান পা‌টিকাবা‌ড়ি ইউনিয়নের প‌া‌টিকাবা‌ড়ি বাজার এলাকার মৃত ওসমান আলীর ছেলে। এক‌টি বিস্কুট কোম্পানীর পরিবেশক পদে চাকরির পাশাপাশি স্থানীয় বাজারে তার ফটোকপির দোকান ছিল। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পা‌টিকাবা‌ড়ি তাহাজ‌ মো‌ড় এলাকায় নিজ জ‌মির উপর এক‌টি টিনের ছাপড়া ঘরে একাই থাকতেন উজ্জল। রোববার সকালে ঘুম থেকে উঠতে দে‌রি করলে পরিবারের লোকজন তাকে ডাকতে যায়। ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ‌বিছানার উপর তার রক্তাক্ত লাশ দে‌খতে পান।

পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানান, পা‌রিবা‌রিক কলহের জেরে পৈ‌ত্রিক বা‌ড়ি থেকে একটু দূরে নিজ জমিতেই টিনের ছাপড়া ঘরে থাকতেন উজ্জল। প্রায় তিনমাস আগে ব‌নিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তানকে নিয়ে বাবার বা‌ড়ি চলে গেছে। এরপর থেকে ওই বাড়িতে উজ্জল একাই থাকতো।